মুক্ত চলাচল নিয়ে নমনীয় হতে পারে ইইউ: ব্লেয়ার

আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২১:২০
ব্রিটেনকে একক বাজারে থাকার ব্যাপারে সহযোগিতা করতে জনগণের মুক্ত চলাচলের বিষয়ে নমনীয় হতে ইইউ নেতারা প্রস্তুত হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বিবিসির একটি অনুষ্ঠানে তিনি ব্রিটেনের জন্য ‘একটি পরিবর্তিত ইইউর মধ্যে’ থাকার বিকল্প নিয়ে কথা বলেন।
 
ব্লেয়ার বলেন, ইউরোপে তার যে কথোপকথন হয়েছিল, তিনি প্রকাশ তা করবেন না, কিন্তু তিনি ‘খামখেয়ালির বশে’ কথা বলছেন না। তিনি বলেন, এক বছর আগে যেমনটা ছিল, ইউরোপের পরিস্থিতি এখন তার চেয়ে আলাদা। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ইউরোপ নিজেই এখন এর নিজের সংস্কার কর্মসূচির দিকে তাকিয়ে আছে। ইইউর ভেতরেই তাদের একটি অভ্যন্তরীণ বৃত্ত থাকবে, যা ইউরোজোনের অংশ হবে এবং একটি বাইরের বৃত্ত থাকবে। ’ তিনি বলেন, ‘তারা এমন কিছু সংস্কার করবে, আমি মনে করি যা ব্রিটেনের জন্য ওই বাইরের বৃত্তে থাকাকে অধিকতর আরামদায়ক করবে।’
 
ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ সরকার বলছে, এটি যুক্তরাজ্যের সীমান্তের ওপর দেশটির নিয়ন্ত্রণ ব্যাপকভাবে বৃদ্ধি করবে। অপরদিকে ইইউ নেতাদের অভিমত, জনগণের মুক্ত চলাচলকে সীমিত করে যুক্তরাজ্য একক বাজারে থাকতে পারে না।
 
ইত্তেফাক/সাব্বির