সাফা কবির আর সিয়াম আহমেদ সত্যি প্রথমবারের মতো জুটি বাঁধলেন, তাও একটি গল্প নির্ভর মিউজিক ভিডিওতে। মজার ব্যাপার হলো, গানটির টাইটেলই ‘মিথ্যে গল্প’। গেয়েছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী।
‘মিথ্যে গল্প’র কথা, সুর আর কম্পোজিশন করেছেন ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরী আর ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।
নিজের প্রথম মিউজিক ভিডিও প্রসঙ্গে সাফা বলেন, ‘ভিডিওর প্রতি খুব একটা আগ্রহ ছিল না আমার। তাই অসংখ্য অফারের পরও এ পর্যন্ত করা হয়নি। তবে নাহিদ মেহেদী ভাই যখন ‘মিথ্যে গল্প’ গানটি শোনান এবং ভিডিওটি নির্মাণের গল্প বলেন তখন এক সেকেন্ডও অপেক্ষা না করে আমি সম্মতি দিই।’
ইত্তেফাক/আনিসুর
