রাশিয়া অভিযোগ করেছে, অনেক মার্কিন কূটনীতিক গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত আছেন। তাদেরকে বহিষ্কার করা হতে পারে বলেও দেশটি হুঁশিয়ারি দিয়েছে। শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র মারিয়া জাকারোভা এই হুঁশিয়ারি দেন।
এর আগে গত বছর ৩৫ রুশ কূটনীতিককে একই অভিযোগে বহিষ্কার করেছিল যুক্তরাষ্ট্র। জানা গেছে, রাশিয়া চেয়েছিল যুক্তরাষ্ট্র তাদের দুটি কূটনীতিক কম্পাউন্ড খুলে দিক। কিন্তু ট্রাম্প প্রশাসন তাতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি।
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে ওবামা প্রশাসন গত ডিসেম্বরে রাশিয়ার বিরুদ্ধে এসব পদক্ষেপ নিয়েছিল। ওই সময় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, আমরা এখনই পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখাতে চাই না, দেখা যাক ট্রাম্প প্রশাসন কী করে। খবর রয়টার্স।
ইত্তেফাক/আনিসুর
