পশ্চিম তীরের নাবি সালাহ্ শহরে ইসরাইলি সেনা ও পুলিশের একটি গ্রেফতার অভিযানে রবিবার ভোরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। যুবকটি ইসরাইলি বাহিনী লক্ষ্য করে গুলির চেষ্টা করছিল বলে দাবি করেছে তারা। খবর এএফপি’র।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘বাহিনীর সদস্যরা ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। তিনি তাদের লক্ষ্য করে গুলি করার চেষ্টা করছিলেন।’
৩৪ বছর বয়সী আমার হালিল নামের ওই ফিলিস্তিনি যুবকের বাড়ি নাবি সালাহ্তে।
বিবৃতিতে ইসলাইলি সেনাবাহিনী আরো জানায়, গ্রেফতার অভিযানকালে অপর এক ফিলিস্তিনি আহত হয়েছেন। তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/কেকে
