পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার দুর্গম এলাকা চুলকাটাই মৌজার ভিটার চকের পাট ক্ষেতে স্থানীয় কৃষকরা ওই অজ্ঞাত মহিলা(৩২) এর গলায় ফাঁস দেওয়া লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে আতাইকুলা পুলিশ ঘটনা স্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করে।
লাশের গাঁয়ে কালো ওড়না, বোরকা ও গোলাপি সালোয়ার রয়েছে। পুলিশের ধারনা দুর্বৃত্তরা ধর্ষণের পর মহিলার গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (পাবনা সদর সার্কেল) ইবনে মিজান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/এমআর
