হলি আর্টিজানে হামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ আগস্ট

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৩:৫০
 
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছে আদালত।
 
আজ রবিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন দাখিল করেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট ধার্য করেছেন।
 
গত বছরের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা এবং দুই পুলিশ সদস্য মারা যান। এ সময় পাঁচ জঙ্গি অভিযানে নিহত হন। এ ঘটনায় পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে।
 
ইত্তেফাক/কেকে