ঢাকা লেডিসক্লাবের সভাপতিকে দেয়া অব্যাহতির আদেশ স্থগিত

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৪:২৭
 
ঢাকা লেডিসক্লাবের নির্বাচিত সভাপতি জাহানারা মান্নানকে সাময়িক অব্যাহতির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে সভাপতি হিসেবে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে বলা হয়েছে। 
 
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেয়। 
 
গত ১০ জুলাই জয়েন্ট স্টক কোম্পানি জাহানারা মান্নানকে সাময়িক অব্যাহতি দেয়। এই অব্যাহতি আদেশ চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। তার পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।
 
ইত্তেফাক/কেকে