প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বৈঠক একান্ত বৈঠক করেছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। রবিবার বিকালে প্রধান বিচারপতির খাসকামড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নিম্ন আদালতে বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার খসড়া নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, বিধিমালার খসড়া চূড়ান্ত করে দ্রুতই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আশা করি আগামী সপ্তাহে এ বিষয়ে গেজেট জারি করা সম্ভব হবে।
ইত্তেফাক/এএম।
