জেপি নেতার মৃত্যুতে জেপি'র শোক

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৭:৫০
 
জাতীয় পার্টি জেপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জেপি'র সাধারণ সম্পাদক এম.এ জামাল সরকার মিন্টু (৬৮) শনিবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া......রাজিউন)। তার মৃত্যুতে জেপি'র চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শোক প্রকাশ করেছেন।
 
শোক বার্তায় আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহীদুল ইসলাম বলেন, 'আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।'
 
স্থানীয় নাটাই ইউনিয়ন ঈদগাহ মাঠে শনিবার দুপুরে জানাজা শেষে ঈদগাহ মাঠের পাশে এম.এ জামাল সরকার মিন্টুকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে ভুগছিলেন বলে জানা যায়।
 
ইত্তেফাক/জামান