ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বহুলী গ্রামের আকবর আলীর ছেলে আলমগীরকে (৪০) যৌন হয়রানীর দায়ে দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত।
জানা যায়, উপজেলার আহম্মদাবাদ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে রবিবার স্কুলে যাবার পথে যৌন হয়রানীর করে। এই অভিযোগে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজাফর রিপন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলমগীরকে দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান শাহ আলম উজ্জ্বল জানান, আলমগীর দীর্ঘ দিন যাবত ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।
ইত্তেফাক/জামান
