মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের মেয়াদ বাড়ল ২ বছর

আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৫:২৭
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ কথা জানানো হয়। 
 
হাইকমিশনার শহীদুল ইসলাম ২০১৫ সালের ৭ মে থেকে চুক্তিভিত্তিক নিয়োগে আছেন। 
 
ইত্তেফাক/সাব্বির