মানুষ নয়, আতঙ্কে ভুগছে থাই কুমির

আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১২:১৫
 
কুমির আতঙ্কে ভুগছে মানুষ—খবরটি এমন হওয়া উচিত। কিন্তু থাইল্যান্ডে ঘটছে উল্টো ঘটনা। সেখানে মানুষের আতঙ্কে ভুগছে কুমির! কারণ, সাম্প্রতিককালে থাইল্যান্ডের মানুষ ব্যাপকহারে কুমির ধরছে খাওয়ার জন্য।
 
কুমিরের মাংস দিয়ে বানানো যে কোনো পদের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে সেদেশের স্থানীয় হোটেলগুলোতে। শুধু থাইল্যান্ডবাসীই নন, আশপাশের দেশ থেকে ঘুরতে আসা পর্যটকরাও কুমিরের মাংসের ভক্ত হয়ে গেছে। কয়েক শতাব্দী ধরে কুমিরের চামড়া দিয়ে দামী ব্যাগ এবং জুতা তৈরি হয়ে আসছে।
 
রক্ত ব্যবহৃত হচ্ছে ওষুধ তৈরিতে। হাড় দিয়ে তৈরি হচ্ছে নানা সামগ্রী। আগে হাড়-চামড়া রেখে মাংস ফেলে দেয়া হলেও এখন সেই মাংসেরই ব্যাপক কদর দেশটিতে। ইন্ডিয়া টাইমস
 
ইত্তেফাক/আনিসুর