সুনিধির কনসার্ট মঞ্চে উপস্থাপক রিয়াজ

আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৫:০৬
 
ভারতীয় জনপ্রিয় সঙ্গীত তারকা সুনিধি চৌহান, এর আগেও কনসার্টে যোগ দিতে ঢাকায় এসেছেন বেশ কয়েকবার। ‘লাইভ ইন ঢাকা’ কনসার্টে যোগ দিতে আবারো ঢাকায় আসছেন তিনি।
 
নতুন আঙ্গিকের এবারের মঞ্চে নৃত্য পরিবেশন করবেন বিশ্বখ্যাত পোল ড্যান্সার ও ইউক্রেন গট ট্যালেন্ট প্রতিযোগিতার ফাইনালিস্ট আনাস্তাসিয়া সোকোলোভার। দেশীয় শিল্পীদের মধ্যে গাইবেন সংগীতশিল্পী তাহসান ও কর্নিয়া।
 
নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী মেহজাবিন, পায়েল ও রুমা তাপসী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ।
 
গ্র্যান্ড মাস্টার ইভেন্টসের আয়োজনে ২৭ জুলাই নগরীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এ কনসার্ট অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। আয়োজনের দিন বিকাল সাড়ে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত কনসার্ট চলবে।
 
ইত্তেফাক/আনিসুর