ভারতে সোয়াইন ফ্লুতে প্রথম ছয় মাসে ৬০০ জনের মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২০:৪৪
সোয়াইন ফ্লু নামে পরিচিত ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১) এ আক্রান্ত হয়ে ভারতে চলতি বছরের প্রথম ছয় মাসে ৬০০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ১২ হাজার ৪৬০ জন এই রোগে আক্রান্ত হয়ে ৬০০ জন মারা গেছে যাদের বেশিরভাগ তরুণ।
 
অথচ ২০১৬ সালে পুরো বছরে ১হাজার ৭শ৮৬ জন এই রোগে সংক্রমিত হয়ে ২৬৫ জনের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা জানিয়েছে, ৪০ শতাংশ মৃত্যু ও ৫০ শতাংশ সংক্রমণের শিকার হওয়াদের বয়স ২০ থেকে ৫০ এর মধ্যে। মহারাষ্ট্রের স্টেট সারভেইলেন্স অফিসার ড. প্রদীপ আওয়াতে বলেন, তরুণরা এই বায়ুবাহিত জীবাণুতে বেশি আক্রান্ত হচ্ছে কারণ তারা অনেক বেশি চলাচল করে। 
 
মহারাষ্ট্রে চলতি বছরে ২ হাজার ৩২৪ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে, মারা গেছে ২৮৪ জন। এছাড়া রাজস্থানে ৫৯, গুজরাটে ৭৫, কেরালায় ৬৩ ও তেলেঙ্গানা প্রদেশে ১৭ জন মারা গেছে। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/সাব্বির