সাভারের আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকা থেকে আত্মসমর্পণকারী চার জঙ্গিকে চারদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ওই রিমান্ড মঞ্জুর করেন।
এরা হলেন, মোজাম্মেল হক, রাশেদুন নবী, ইরফানুল ইসলাম এবং আলমগীর হোসেন। সাভার থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু গং আসামিদের হেফাজতে নিয়ে ১০ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করে।
আবেদনে বলা হয়, আসামিরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী সরোয়ার তামিম গ্রুপের সদস্য। জীবিত ধরতে পারায় তাদের হেফাজতে নিয়ে নীবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে।
ইত্তেফাক/ইউবি
