রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ১২-১৩ নম্বর সেক্টর মোড় থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, কারা এই নবজাতককে ফেলে গেছে সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ইত্তেফাক/ইউবি
