চীনের সাশ্রয়ী এয়ারলাইন ‘লাকি এয়ার’ দেশটির দক্ষিণ-পশ্চিম প্রদেশ ইয়ুনানের রাজধানী কুনমিংয়ের সঙ্গে ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগওয়ানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করেছে। মঙ্গলবার উভয় দেশের মধ্যে সরাসরি এ বিমান চলাচল শুরু হয় বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
জানা গেছে, এখন থেকে লাকি এয়ারের বিমান সপ্তাহের প্রতি মঙ্গলবার ও শনিবার স্থানীয় সময় সকাল ১১ টা ১৫ মিনিটে ছেড়ে যাবে এবং বন্দর সেরি বেগওয়ানে বেলা ৩টা ২০ মিনিটে পৌঁছুবে। অপরদিকে ফিরতি ফ্লাইট বেলা ৪টা ২০মিনিটে বন্দর সেরি বেগওয়ান ছেড়ে আসবে এবং রাত ৮টা ৫৫ মিনিটে কুনমিং পৌঁছাবে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
