বাল্টিক সাগরে যৌথ মহড়া চালাবে রাশিয়া-চীন

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৫:০৩
বাল্টিক সাগরে আগামী ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বড় ধরণের সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া ও চীন। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।
 
জানা গেছে, যৌথ নৌ মহড়ার প্রথম ভাগে প্রায় ১০টি রণতরী ও যুদ্ধ বিমান অংশ নেবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২১ জুলাই বাল্টিক সাগর তীরবর্তী নগরী বালতিস্কে চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি রণতরী পৌঁছে যাবে।
 
একই দিন আনুষ্ঠানিকভাবে মহড়াটি উদ্বোধন করা হবে। উল্লেখ্য, ২০১২ সালে প্রথমবারের মতো দেশ দুটির মধ্যে যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়। তাস।
 
ইত্তেফাক/সেতু