ঊনসত্তরের গণঅভ্যুত্থানে নিহত শহীদ মতিউর রহমানের বাবা আজাহার আলী মল্লিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মরহুম আজাহার আলী ঊনসত্তরের গণঅভ্যূত্থানের সময় শহীদ মতিউর রহমানের লাশের পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর মুক্তি দাবি করেন।
তিনি বলেন, তিনি (আজাহার আলী) মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে আওয়ামী লীগের একজন শুভাকাঙ্খী হয়ে কাজ করে গেছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরো বলেন, তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণকে হারালো।
আজাহার আলী মল্লিক সোমবার রাত আটটায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে . . . রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুকালে তিনি নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ইত্তেফাক/কেকে
