রাকায় আইএসের ৫টি তেলক্ষেত্রের দখল নিল সিরীয় সেনাবাহিনী

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৭:০২
সিরিয়ার সামরিক বাহিনী ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) দখলে থাকা পাঁচটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা সোমবার দেশটির রাকা নগরীতে এসব তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নেয়। সামরিক সূত্র একথা জানায়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্র জানায়, সিরিয়ার সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় রাকা নগরীর দবাইসান,হুরান, বির রমাইলান, জমলেহ ও রজেম জোজেহ তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ার সামরিক বাহিনীর রাকা নগরীতে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে।
 
যুক্তরাজ্য ভিত্তিক এ পর্যবেক্ষক গ্রুপ জানায়, সিরিয়ার সামরিক বাহিনীর অগ্রসর হওয়ার মানে রাকার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইএসের উপস্থিতির পরিসমাপ্তি ঘটা। সিনহুয়া।
ইত্তেফাক/সাব্বির