ক্রোন্স বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার নিযুক্ত

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৭:৫১
 
বেভারেজ ফিলিং অ্যান্ড প্যাকেজিং টেকনোলজি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্রোন্স বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য মো. মনিরুজ্জামানকে কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে। 'ফরচুন ৫০০' কোম্পানিগুলোতে ১৪ বছরের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজমেন্ট-এর অভিজ্ঞতা নিয়ে মনির বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন।
 
এ বিষয়ে মো. মনিরুজ্জামান বলেন, 'আমি অত্যন্ত উৎসাহী যে, ক্রোন্স-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমি এই প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়া সুযোগ পেয়ে গর্বিত। আমি বিশ্বাস করি, ফিলিং, বোটলিং এবং প্যাকেজিং টেকনোলজি বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞানসম্পন্ন প্রতিষ্ঠান ক্রোন্স, প্রথাগত ক্লায়েন্ট-সাপ্লায়ারের সম্পর্কের বাইরে গিয়ে দেশীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে অর্থপূর্ণ সম্পর্ক স্থাপন করবে।'
 
ক্রোন্স এজি একটি জার্মান প্যাকেজিং এবং বোটলিং মেশিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্লাস্টিক এবং গ্লাস বোতলে অথবা বেভারেজ ক্যানে বেভারেজ ভরার জন্য এটি বিশ্বের শীর্ষস্থানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি পলিথিলিন টেরেফথালেট (পিইটি) বোতল, প্লাস ফির্লাস, লেবের্লাস, বোতল ওয়ার্শাস, পাস্টিউরির্সাস, ইন্সপেক্টরস, প্যার্কাস, প্যালেটির্সাস উৎপাদনের জন্য স্ট্রেস ব্লো-মডিউলিং মেশিনসমূহ তৈরি করে।
 
ইত্তেফাক/জামান