রেজিস্ট্রেশনবিহীন বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৮:০৬
 
গার্মেন্টসসহ দেশের সকল শিল্প কারখানায় পরিচালিত রেজিস্ট্রেশনবিহীন সকল বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 
 
আজ মঙ্গলবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। 
 
গাজীপুরের কাশিমপুরে মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটনায় হতাহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও সুচিকিৎসা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান হাইকোর্টের সংশি­ষ্ট শাখায় এই রিট দায়ের করেন। ওই রিটের ওপর এই আদেশ দেয় হাইকোর্ট। আজ ওই আদেশের অনুলিপি প্রকাশ পায়। 
 
ইত্তেফাক/কেকে