কার্যালয় চত্বরে ২ টি বৃক্ষ রোপন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২০:৩৭
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁও কার্যালয় চত্বরে দুটি গাছের চারা রোপণ করেছেন। আজ মঙ্গলবার বিকালে ‘আকাশ নিম’ এবং ‘রুদ্র পলাশ’-এর দুইটি চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। 
 
পরে তিনি বাগান ঘুরে দেখেন এবং পরিবেশ রক্ষা ও বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় রাখতে বর্ষাকালে আরো বেশি সংখ্যক চারাগাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
 
প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং বাংলাদেশ কৃষক লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে