প্রযোজনা প্রতিষ্ঠান 'লেজার ভিশন' এর ব্যানারে প্রকাশ পেলো বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী এম এইচ রিজভী'র "তোমারে ভাবিয়া" গানের মিউজিক ভিডিও।
রবিউল আউয়াল'র কথায়, টি. আর. রোমান্স এর সুর ও সঙ্গীতায়োজনে, খান মাহি'র ভিডিও পরিচালনায় গানটিতে রিজভী'র সঙ্গে কণ্ঠ দিয়েছেন মাইশা।
মডেল হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী রিজভী ও মধু তালুকদার। গানটি লেজার ভিশনের মিউজিক ব্যানার থেকে গত ১৭ জুলাই রিলিজ হয়, এক দিনেই দর্শক সাড়াও মিলেছে।
এ প্রসঙ্গে কণ্ঠ শিল্পী এম এইচ রিজভী বলেন, "আমি অভিভূত। সব সময় ভালো গানের সাথে ছিলাম। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আরো বেশ কিছু চমক নিয়ে হাজির হবো।"
ইত্তেফাক/আনিসুর
