পাকিস্তান ওয়ানডে দলে ফিরতে চান ইয়াসির শাহ

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৩:৩৬
 
পুনরায় পাকিস্তান ওয়ানডে দলে ফিরতে চান পাকিস্তান স্পিনার ইয়াসির শাহ। সাম্প্রতিক সময়ে পাকিস্তান টেস্ট দলের মুখ্য অস্ত্রে পরিণত হওয়া এ শীর্ষ স্পিনার সংক্ষিপ্ত ভার্সনে ভূমিকা রাখতে এবং ওয়ানডে দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪ সালের আগস্টে টেস্ট অভিষেক হওয়ার পর এ পর্যন্ত লংগার ভার্সনে মাত্র ২৬ ম্যাচে ১৪৯ উইকেট শিকার করা শাহ বলেন, এবার তিনি সংক্ষিপ্ত ভার্সনেও কার্যকর ভূমিকা পালন করতে চান। সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে এ পর্যন্ত মাত্র ১৭ ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন। যেখানে ৪২.৫৫ গড়ে মাত্র ১৮ উইকেট শিকার করেছেন।
 
স্থানীয় পাক প্যাশন ওয়েবসাইটকে দেয়া এ সাক্ষাৎকারে শাহ বলেন যে ফর্মেটেই খেলুক না কেন তার লক্ষ্য ভাল পারফরমেন্স করা।
 
ইত্তেফাক/এমআর