ডিসেম্বরের শেষার্ধে রংপুর সিটিতে ভোট

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৪:৫০
আগামী ডিসেম্বরের শেষার্ধে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার দুপুরে কমিশন সভা শেষে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। 
 
এই নির্বাচনে এক বা দু'টি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ভোটিং মেশিন বা ডিভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
 
ইসি বলেন, ৩১ জুলাই সকাল ১১টায় সংলাপ শুরু হবে।
 
ইত্তেফাক/এমআই