খারাপ আবহাওয়ার কারণেই বিমান বিধস্ত হয়: মিয়ানমার

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৪:৩৭
 
মিয়ানমারের সরকারি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই গত মাসে ১২২ আরোহী নিয়ে সামরিক বিমানটি বিধস্ত হয়। এটি ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
 
চীনের তৈরি সানজি ওয়াই৮ সেনা বিমানটি দেশটির দক্ষিনাঞ্চলীয় শহর মাইক থেকে ইয়াঙ্গুনে যাবার পথে আন্দামান সাগরে বিধ্বস্ত হয়। এর কারণ হিসেবে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত দল তাদের প্রতিবেদনে বলেছে, ‘সামরিক বাহিনীর বিমানটি কোনো নাশকতা, বিস্ফোরণ অথবা ইঞ্জিনের ত্রুটির কারণে বিধ্বস্ত হয়নি।’
 
ইত্তেফাক/কেকে