প্রকল্পের কাজে দুর্নীতি বরদাশত করা হবে না : শিক্ষামন্ত্রী

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৮:৩৬
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রকল্পের কাজে কোন অনিয়ম, দুর্নীতি ও অপচয় বরদাশত করা হবে না।  প্রকল্পে কোন অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না। 
 
বুধবার ঢাকায় শিক্ষাভবনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আওতাধীন ১৩টি প্রকল্প ও প্রোগ্রামের প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে অধিদপ্তরের সভাকক্ষে এক দিক নির্দেশনামূলক সভায় একথা বলেন। 
 
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। আমাদের প্রকল্পগুলোর সাফল্যের উপরই নির্ভর করে দেশের উন্নতি। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। 
 
মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য পুর্নাঙ্গ পরিকল্পনা বছরের শুরুতেই গ্রহণ করতে হবে। কি কি কাজ করা হবে, তার একটি পরিস্কার ধারণা প্রকল্প পরিচালকদের মাথায় থাকতে হবে। 
 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান বক্তৃতা করেন। বাসস
 
 
ইত্তেফাক/ইউবি