আয়নাইজার প্রযুক্তির এসি আনলো ওয়ালটন

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২০:১৪
 
ওয়ালটন এসিতে নতুন সংযোজন হচ্ছে আয়নাইজার প্রযুক্তি। এটি ব্যবহারের ফলে রুমের বাতাস হবে ধূলা-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত। নিশ্চিত করবে স্বাস্থ্যকর শীতল বাতাস।
 
জানা গেছে, চলতি মাসেই বিশ্বের লেটেস্ট আয়নাইজার প্রযুক্তির এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। প্রথম ধাপে এই প্রযুক্তির ২৪ হাজার বিটিইিউ'র এসি বাজারে ছাড়া হয়েছে। যার দাম ধরা হয়েছে ৫৬ হাজার ৯'শ টাকা। এই প্রযুক্তির ১৮ হাজার বিটিইউ’র এসি শীঘ্রই বাজারে আসছে। এছাড়া চলতি মাসেই ক্রেতারা পাচ্ছেন ২৪ হাজার বিটিইউ’র ইন্টিলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির এসি।
 
আয়নাইজার সম্পর্কে ওয়ালটন এসি সোসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. ইসহাক রনি বলেন, এটি একটি উচ্চ প্রযুক্তির ডিভাইস। যা নেগেটিভ আয়ন সৃষ্টি করে রুমের বাতাস থেকে ধূলা, ব্যাকটেরিয়া ও বাজে গন্ধ ফিল্টারিং করে নিশ্চিত করে স্বাস্থ্যকর ও বিশুদ্ধ বাতাস। এই প্রযুক্তিকে তিনি 'লাং ডাক্তার' নামে অভিহিত করেছেন।
 
ইত্তেফাক/জামান