বিএনপি নেতা ভিপি হানিফ জামিনে মুক্ত

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২২:০৪
ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক ভিপি মোহাম্মদ হানিফ জামিনে মুক্তি পেয়েছেন।
 
বুধবার রাত ৯ টায় কেরানীগঞ্জ কারাগার কারাগার থেকে তিনি ছাড়া পেলে জেল গেটে নেতা-কর্মীরা অভ্যার্থনা জানান।
 
ভিপি হানিফের নামে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় গত ৮ জুলাই তার মগবাজার বাসা হতে পুলিশ গ্রেফতার করে।
 
হানিফের আইনজীবী মো. সালাউদ্দিন জানান, তার নামে সবগুলো মামলায় জামিন দিয়েছে আদালত।
 
ইত্তেফাক/ইউবি