মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভুয়া ডিগ্রীধারী ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে শহরের একটি ডায়াগনস্টিক অ্যান্ড কলসালটেশন সেন্টার মেডি হেল্প সার্ভিসেস হতে ডা. এম এম এ বারীকে তার নামের সাথে অতিরিক্ত পদবী যুক্ত করার অপরাধে এই জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
মৌলভীবাজারের সহকারী কমিশনার ও প্রক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান এর নেতৃত্বে র্যাব-৯ এর সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমদ শিবলী মুহিদ্দীন।
অভিযান শেষে সহকারী কমিশনার ও বিজ্ঞ প্রক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান জানান, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার রাজনগর বৃত্তিদেবী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ডা. এম এম এ বারী ২০০২-০৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডিগ্রী প্রয়োগ করে শ্রীমঙ্গলের মেডি হেল্প সার্ভিসেস ও মৌলভীবাজারের স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন। খবর পেয়ে র্যাব-৯ এর উপস্থিতিতে ওই ভুয়া ডিগ্রীধারী ডাক্তারের কাছ থেকে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ইত্তেফাক/জামান
