কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেছেন, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে মিডিয়া সামনে লজ্জা পেতে হয়, বিব্রত অবস্থায় পড়তে হয়।
বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীসভা ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আপনারা এমন কাজ করবেন না যাবে ছাত্রলীগ নেতাদের টকশোর বিষয়ে পরিণত হতে হয়। আগে পড়াশুনা করেন, তারপর রাজনীতি করবেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের হাতে বই কলম তুলে দিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
