ইউরোপ ও আমেরিকায় ‘দাগ’

আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৯:১৪
 
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরের শর্টফিল্ম কর্নারে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছিল জসীম আহমেদের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’। এবার চলচ্চিত্রটির টেলিভিশন প্রিমিয়ার হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে।
 
এখনও দেশে মুক্তি পায়নি ‘দাগ’। কিন্তু একাধারে বিশ্বভ্রমণ করছে এই স্বল্পদৈর্ঘ্যটি। আমেরিকা ও ইউরোপের দর্শকরা কয়েকটি টিভি চ্যানেল, ক্যাবল নেটওয়ার্ক ও আইপি টিভিতে দেখতে পাবেন ছবিটি।
 
মার্কিন চ্যানেলগুলো হলো ডিরেকটিভি চ্যানেল ৫৭৩, এটি অ্যান্ড টি ইউ-ভার্স চ্যানেল ১৭৮৯, ইউএস সনেট চ্যানেল ২৯২, সেঞ্চুরি লিংক চ্যানেল ১৭৮৯, ফ্রন্টিয়ার কমিউনিকেশন্স চ্যানেল ১৭৮৯ ও গুগল ফাইভার ও চ্যানেল ৬০৩।
 
এছাড়া নেদারল্যান্ডের জিগো, ডেলটা ও ইউফোন, বেলজিয়ামের টেলিনেট, জার্মানির ম্যাজিন টিভি এবং রোমানিয়া টেলিকম চ্যানেল ২০১ ও স্লোভাকিয়ার টেলিকম চ্যানেল ৩১২ প্রচার করবে ‘দাগ’।
 
ইত্তেফাক/আনিসুর