ভারত গেছেন এরশাদ

আপডেট : ২০ জুলাই ২০১৭, ১১:০০
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ পাঁচদিনের সফরে ভারতে গেছেন। গতকাল বুধবার সকালে তিনি দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন
 
ব্যক্তিগত এই সফরে এরশাদের সঙ্গে রয়েছেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার ও সুনীল শুভরায়।
 
আগামী ২৩ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও এস এম ফয়সল চিশতি প্রমুখ এরশাদকে বিমানবন্দরে বিদায় জানান।
 
ইত্তেফাক/এমআর