আজ বৃহস্পতিবার রাত ৯ টায় বিটিভিতে প্রচারিত হবে নাটক ‘জুঁইফুল পূজারী ও গুটিকয় পিঁপড়া’। রচনা ও পরিচালনায় অন্ত আজাদ। বিভিন্ন চরিত্রে এখানে দেখা যাবে ফজলুর রহমান বাবু, হাসিন, আরিফ খান, আরফান, আনন্দ খালেদ, ইকতারুল ইসলাম, রম্মান শারু (নন্দিনী), কচি খন্দকার (বিশেষ চরিত্রে), সোলায়মান আকন্দ প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, জুঁই নেশাখোর নাইটগার্ড খলিলের স্ত্রী। স্বামীর হাতে প্রায়ই নির্যাতনের শিকার হন জুঁই। শুভ বাংলা সাহিত্যের স্টুডেন্ট, ভার্সিটি যাওয়া আসার সময় মহল্লার মোড়ে দাঁড়িয়ে থাকা মায়াবতী জুঁইয়ের সাথে তার হাসি বিনিময় হয়। তাকে কিছু বলতে চায় কিনা, জুঁই এটা জিজ্ঞেস করলে কিছু বলে না শুভ।
IMG0
কিন্তু জুঁই তার সুখ-দুঃখের কথা বলার জন্য শুভ’কে তার ঘরে ডেকে নিয়ে যায়। মহল্লার কমবয়সী গুটি জুঁইয়ের প্রতি আসক্তির ফলে, জুঁইয়ের জন্য এটা ওটা নিয়ে যায়। কিন্তু শুভ’কে জুঁইয়ের ঘরে দেখে মেনে নিতে পারে না গুটি। শুভ’কে নানাভাবে হুমকি দেয়।
এভাবে নাটকের গল্পটি এগিয়েছে। নাটকটি নিয়ে নির্মাতা অন্তু বলেন, ‘নাটকের শেষ অংশে বেশকিছু ক্লাইমেক্স রয়েছে। পুরোটা দেখার পর দর্শকরা হতাশ হবেন না এইটুকু বলতে পারি।’
ইত্তেফাক/আনিসুর
