নতুন মিউজিক ভিডিওতে শিপন-সোমা

আপডেট : ২০ জুলাই ২০১৭, ১২:৪৬
 
সম্প্রতি 'ভালোবাসা কি বদলায়' শিরোনামে গান নিয়ে আসছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী মঈন উদ্দীন। এবার এই গানের মিউজিক ভিডিওটি বৃহস্পতিবার সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পাবে। জীবক বড়ুয়ার কথায় গানটির সুর-সংগীত করেছেন রেমো বিপ্লব।
 
এতে মডেল হয়েছেন 'দেশা দ্য লিডার' খ্যাত চলচ্চিত্র মডেল-অভিনেতা শিপন ও অভিনেত্রী সোমা আফরোজ। ঝন্টু যোগি নামেও একজন  মডেল এই ভিডিওতে কাজ করেছেন। ভিডিওটি পরিচালনা, চিত্র-ধারণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী।
 
কাজটি নিয়ে শিল্পী মঈন উদ্দীন বলেন, 'সত্য ঘটনা অবলম্বনে এ গানটি তৈরি। এ গানের রচনা, সংগীত, সুরের পাশাপাশি সম্পাদনা, চিত্রধারণের ক্ষেত্রে  ভিডিওটির সর্বক্ষেত্রে টেকনোলজি ব্যবহার করেছেন চন্দন রায় চৌধুরীসহ সংশ্লিষ্টরা। আশা করছি, ভিডিওতে গানটি দর্শক-শ্রোতার ভালো লাগবে।
 
গানের মডেল শিপন বলেন, চলচ্চিত্রের বাইরে শখের বশে কিছু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি। অনেক ভালোলাগা থেকে নতুন এ কাজটি করেছি। কনসেপ্টটা অনেক আলাদা, একটি গল্প তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে ভালোবাসা কি বদলায়' গানটির ভিডিও প্রকাশ পাবে। আশা করি, আমাদের পারফরমেন্স দর্শক-শ্রোতারা পছন্দ করবেন। আর গানটিও সকলে বেশ পছন্দ করবেন।
 
​সোমা বলেন, কাজটি করে ভালোলেগেছে আমার। অনেকদিন পর মনের মত একটি কাজ করেছি। আশা করি, দর্শকের পছন্দ হবে আমার নতুন এই মিউজিক ভিডিওটি।
 
ইত্তেফাক/আনিসুর