ভোলায় ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৪:৫১
 
ভোলার লালমোহনের লর্ডহার্ডিন্স স্লুইজ এলাকায় মেঘনায় বৃহস্পতিবার সকালে ঝড়ের কবলে একটি মাছধরা ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে।
 
নিহতরা হলেন- লালমোহনের লর্ডহার্ডিন্স ইউনিয়নের মো. হোসেনের ছেলে কবির (২৫) ও ফয়েজউল্লাহর ছেলে রাসেল (১৭)। 
 
লালমোহন থানার ওসি হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় আবদুর রবের একটি ট্রলার নিয়ে ১৪ জেলে লালমোহনের লর্ডহার্ডিন্স স্লুইজ এলাকার  মেঘনায় মাছ ধরছিলেন। হঠাৎ ঝড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। এতে কবির ও রাসেল ছাড়া অন্যরা সাঁতরে উপরে উঠেন। কবির ও রাসেল নিখোঁজ হন। পরে বেলা ১২টা দিকে পুলিশের সহযোগিতায় নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/কেকে