আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন দল এবং স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।বাসস
ইত্তেফাক/ইউবি
