মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত থেকে নিজের নাম সরিয়ে নেবেন জানলে তিনি জেফ সেশনকে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতেন না। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘সেশনের এমনটা করা উচিত হয়নি। তিনি আমকে আগে এমনটা বললে, কখনোই তাকে নিয়োগ দিতাম না।’ ট্রাম্প আরো বলেন, সেশনের এই পদক্ষেপ ‘প্রেসিডেন্টের প্রতি খুবই অসমীচীন’। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার তদন্ত থেকে গত মার্চ মাসে নিজের নাম প্রত্যাহার করে নেন জেফ সেশন। রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
নিউ ইয়র্কের টাইমসের এই প্রতিবেদনে সেশনের প্রতি ট্রাম্পের অসন্তোষের বিষয়টি আবারো সামনে আসলো। তবে ট্রাম্পের এই অসন্তোষ নিয়ে সেশন কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, গত মাসে সংবাদপত্রটির আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের শীতলতার কারণে সেশনকে পদত্যাগ করতে বলেছিলেন ট্রাম্প।
