নাচোলে ভুল অপারেশনে রোগীর মৃত্যু, ভুয়া ডাক্তার আটক

আপডেট : ২০ জুলাই ২০১৭, ২২:২৯
 
চাঁপাইনবাবগঞ্জের নাচোল জননী ক্লিনিকে চিকিৎসকের ভুল অপারেশনে রোগীর মৃত্যু ঘটনায় ভুয়া ডাক্তার মাহফুজ আলমকে (২৭) আটক করেছে পুলিশ। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদিসপুর গ্রামের আবু বাক্কার সিদ্দিক এর ছেলে। বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ভুয়া ডাক্তার মাহফুজ আলম নিজেকে ডা. মাসুদ রানা পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে নাচোল পৌর এলাকায় চারটি ক্লিনিকে অপারেশন কার্যক্রম করে আসছিলো।নাচোল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গত বুধবার নাচোল জননী ক্লিনিকে চিকিৎসকের ভুল অপারেশন ঘটনায় উপজেলার নেজামপুর ইউনিয়নের বাইপুর (জাহিদপুর) গ্রামের নাসির উদ্দিনের ৭ম শ্রেণির পড়ুয়া মেয়ে নাহিদা (১৪) মারা যায়। এ ঘটনায় মৃতের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার নাচোল থানায় একটি হত্যা মামলা করেন।
 
উল্লেখ্য, গত সোমবার বিকেলে নাহিদার পেটের পিড়া দেখা দিলে তার পরিবার ওই দিন সন্ধ্যায় নাচোল জননী ক্লিনিকে ভর্তি করে। এসময় ক্লিনিকে থাকা ডা. মাসুদ রানা নাম ব্যবহার করে মাহফুজ আলম রোগীটির এ্যাপেনডিসাইটিস হয়েছে বলে জানান। তিনি রোগীর পরিবারকে বলেন, দ্রুত অপারেশন না করা হলে নাড়ি বাস্ট হয়ে রোগী মারা যাবে। এসময় রোগীর পরিবার দ্রুত অপারেশনের অনুমতি দিলে ওই ভুয়া ডাক্তার রোগীটির অপারেশন করেন। দুইদিন পর রোগীটির অবস্থা আশঙ্কাজনক হলে রোগীটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছুলে কর্তব্যরত চিকিৎসক রোগীটিকে মৃত্যু ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান