ঢাবি দলকে রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের শুভেচ্ছা

আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৬:৩৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের একটি দলকে ফেসবুক ভিত্তিক চরমপন্থী বিরোধী অভিযান প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে ডিসিতে।
 
দলটি পি টু পি ফেসবুক গ্লোবাল ডিজিটাল স্পেস- ২০১৭ পুরস্কার জিতে নেয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এবং মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেটের সহযোগিতায় গত বুধবার ফেসবুকে এই প্রতিযোগিতা হয়। ফাইনালে তারা তিনটি দলকে হারিয়ে পুরস্কার জিতে নেয়। অন্য দলগলো হলো- নাইজেরিয়া, স্পেন ও ফিলিপাইনস। বিশ্বজুড়ে ১৫৬টি প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নেয়।
 
এ ব্যাপারে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, এটা খুবই বড় খবর। আপনাদের এই সাফল্য তরুণ প্রজন্মকে উৎসাহিত ও দিক নির্দেশনা দেবে।
 
রাষ্ট্রদূত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে দলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের বর্তমান প্রচারাভিযানের একটি ইন্টারেক্টিভ সেশনের কথা বলেছেন। দূতাবাসের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই