আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় ১৬ আফগান পুলিশ নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। শনিবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপির।
হেলমান্দ পুলিশের মুখপাত্র সালমান আফগান বার্তা সংস্থা এএফপিকে বলেন, শুক্রবার আফগান নিরাপত্তা বাহিনী তালেবান অধ্যুষিত একটি গ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে মার্কিন এ হামলার শিকার হয়।
তিনি বলেন, ‘ওই বিমান হামলায় দুই কমান্ডারসহ ১৬ আফগান পুলিশ নিহত ও আরো দুইজন আহত হন।’
হেলমান্দ প্রাদেশিক গভর্ণরের মুখপাত্রও ১৬ আফগান পুলিশ নিহতের খবর নিশ্চিত করেছেন। -বাসস
ইত্তেফাক/কেকে
