শিবালয় উপজেলার আরপাড়া গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৫৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মুখে সাদা চাপ দাড়ি, পরনে চেক টি-শার্ট ও পায়ে বার্মিজ সেন্ডেল ছিল।
আজ রবিবার সকালে স্থানীয়রা জনৈক নিপেন পালের পুকুরে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
শিবালয় থানা ওসি মনিরুল ইসলাম জানান, লাশের গায়ে কোনো ক্ষত চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্তে মূল ঘটনা প্রকাশ পাবে।
ইত্তেফাক/কেকে
