এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৭২টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, এ বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৭২টি। গত বছর এ সংখ্যা ছিল ২৫টি, এবার বেড়েছে ৪৭টি প্রতিষ্ঠান।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন।
ইত্তেফাক/ইউবি
