৫৩২ প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৭:১২
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৫৩২টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করার কৃতিত্ব অর্জন করেছে।
 
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
 
শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষায় শতভাগ পাস করার কৃতিত্ব রয়েছে ৫৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের। তবে গতবারের চেয়ে এই সংখ্যা এবার কমেছে। গত বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৮৪৮টি। এবার কমেছে ৩১৬টি।
 
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন।
 
 
ইত্তেফাক/ইউবি