তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান বলেছেন, কাতারকে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো একঘরে করায় উপসাগরীয় অঞ্চলে যে সংকট সৃষ্টি হয়েছে তা জিইয়ে রেখে কারো স্বার্থই রক্ষা হবে না। রবিবার তিনি একথা বলেন।
সৌদি আরব, কুয়েত ও কাতার সফরের জন্য রোববার তিনি তুরস্ক ত্যাগ করেন। দুই দিনের এই সফরের প্রাক্কালে ইস্তাম্বুল বিমানবন্দরে তিনি বলেন, ‘এই সংকট দীর্ঘায়িত করে কারো স্বার্থই রক্ষিত হবে না।’ ভাইয়ে ভাইয়ে আগুন ছড়িয়ে দেয়ার জন্য তিনি ‘শত্রুদের’ অভিযুক্ত করেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
