ঝালকাঠিতে মাদক মামলায় স্বামী-স্ত্রীর সাজা

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৭:২৬
 
ঝালকাঠিতে মাদক মামলায় স্বামী ও দুই স্ত্রীর তিন বছরের সাজা দিয়েছেন আদালত। একই সাথে তাদের দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
 
রবিবার দুপুরে ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝালকাঠি সদর উপজেলার দারখী গ্রামের শামসুল আলম, তার দুই স্ত্রী জেসমিন বেগম ও নাসিমা বেগম।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দারখী গ্রামের মাদক বিক্রেতা শামসুল আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। এসময় তার ঘর থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
 
এ ঘটনায় শামসুল আলম ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে ঝালকাঠি থানার উপপরিদর্শক আব্দুল হালিম তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণশেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান