ডাবল সেঞ্চুরিতে সাকিবের বিশ্ব রেকর্ড

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৪:০১

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে নিয়েছেন ২০০ উইকেট। এর মাধ্যমে টেস্টে ২০০ উইকেট ও তিন হাজার রান সংগ্রাহক তালিকায় দ্রুততম হিসেবে ইংল্যান্ডের ইয়ান বোথামকে পেছনে ফেলেন তিনি।

নিজের ৫৪তম টেস্টে ৩ হাজার রানের সঙ্গে উইকেটের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। এর আগে ৫৫তম ম্যাচে একই মাইলফলক স্পর্শ করে সবার উপরে ছিলেন ইয়ান বোথাম। বোথামকে সরিয়ে এবার সেই রেকর্ডের মালিক হলেন অলরাউন্ডার সাকিব।

দ্রুত ৩ হাজার রান ও ২শ উইকেট শিকারে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের কপিল দেব। নিজের ৭৩তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। 

দ্রুত ৩ হাজার ও ২শ উইকেট শিকার করা শীর্ষ পাঁচ অলরাউন্ডার

খেলোয়াড়                             ম্যাচ

সাকিব আল হাসান (বাংলাদেশ)      ৫৪

ইয়ান বোথাম (ইংল্যান্ড)               ৫৫

কপিল দেব (ভারত)                    ৭৩

ইমরান খান (পাকিস্তান)                ৭৫

রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)        ৮৩

ইত্তফাক/কেআই