'ছাত্রলীগই একমাত্র আদর্শিক ছাত্রসংগঠন'

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২১:৩০
 
ছাত্রলীগই একমাত্র আদর্শিক ছাত্রসংগঠন দাবি করে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগ নীতি ও আদর্শের ওপর প্রতিষ্ঠিত। জাতির পিতার আদর্শ লালন করেই এ সংগঠনটি এগিয়ে যাচ্ছে। আমাদের অভিভাবক বিশ্বনেত্রী দেশরত্ন শেখ হাসিনা এ সংগঠনের একমাত্র অভিভাবক। তার নির্দেশেই ছাত্রলীগ পরিচালিত হয়। যেকোনো দুর্যোগময় মুহূর্তে জননেত্রী শেখ হাসিনাই আমাদের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। গতকাল টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
ছাত্রলীগ সভাপতি বলেন, দেশে একাধিক ছাত্রসংগঠন রয়েছে। যাদের কোনো নীতি ও আদর্শ নেই। সেই ছাত্রসংগঠনের নেতাদের নেই কোনো ছাত্রত্ব। তাদের ৯০ ভাগ নেতাই বিবাহিত ও ব্যবসায়ী। ৪০ এর নিচে সেই ছাত্রনেতাদের নেই কোনো বয়স। আর একটি রয়েছে ধর্মের অপব্যবহারকারী। পাকিস্তানের প্রেতাত্মা ছাত্রসংগঠন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখনও সেই ছাত্রদল ও শিবির তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। দেশের কোনো দুর্যোগময় মুহূর্তে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। তারা শুধু ভোটের রাজনীতি করে। ভোট নিয়েই দুর্নীতিতে নেমে পড়েন তারা। দেশে বন্যা হলেও কেউ তাদের পাশে দাঁড়ায়নি। কারণ তাদের নীতি ও আদর্শ নেই।
 
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ উপকূলীয় এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া ছাত্রলীগ বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ও আহত ক্ষতিগ্রস্তদের পাশে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে, সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে, গত বারের মতো এবারও দেশের বন্যাকবলিত ৮ টি জেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে,  রানা প্লাজায় আহতদের চিকিৎসায় রক্ত দান করেছে, গত বছর আগস্টে আর্তমানবতার সেবায় একদিনে ২ শতাধিক ব্যাগ রক্ত দান করেছে, পরিবেশের সুরক্ষায় ঢাবিসহ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীলের সাংগঠনিক সম্পাদক এ. কে.এম এনামুল হক শামীম, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সমাজসেবা বিষয়ক সম্পাদক রানা হামিদ, উপ-কৃষি বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সহ-সম্পাদক মামুন সিকদার প্রমুখ।
 
ইত্তেফাক/জামান