ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে নৌকাডুবিতে তিনজন নিখোঁজ হয়েছে। নৌকাটিতে নয় আরোহী ছিল। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
এ ঘটনায় স্থানীয় লোকজন ও জেলেরা ছয়জনকে উদ্ধার করেছে। জানা গেছে, আসামের রাজধানী দিসপুরের দক্ষিণে বারাক ভ্যালি জেলার কাচার এলাকায় রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, ‘লক্ষ্মীপুর মহকুমায় বন্যার পানিতে একটি নৌকা ডুবে গেলে তিন ব্যক্তি মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারীদের পাঠায়। অন্ধকারের কারণে রবিবার রাতে তল্লাশি ও উদ্ধার অভিযান স্থগিত করা হয়। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
